1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইসরায়েলের গাজা অভিযান আরো কয়েকমাস চলবে

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জানিয়েছেন, ইসরায়েলের গাজা অভিযান আরো কয়েকমাস চলবে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জানিয়েছে, সেখানে এখনো পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু নারী এবং শিশু আছে।

অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে, রাফাহ সীমান্তে ছয় ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, যতই কূটনৈতিক চাপ থাক, গাজার লড়াই এখনই বন্ধ করবেন না তিনি।

নেতানিয়াহু উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত গাজা অভিযান বন্ধ হবে না। বহির্বিশ্ব যতই চাপ দিক, তিনি এই লড়াই চালিয়ে যাবেন। হামাসকে সম্পূর্ণ ধ্বংস করাই তার একমাত্র লক্ষ্য। বস্তুত, বৃহস্পতিবারই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ইসরায়েলে পৌঁছেছেন। তার সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আমার মার্কিন বন্ধুকে জানিয়েছি, আমাদের সাহসী যোদ্ধাদের লড়াই ব্যর্থ হতে দেব না। যে সেনা জওয়ানদের আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই লড়াই চালিয়ে যেতে হবে। হামাসকে খতম না করা পর্যন্ত এই লড়াই চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নেতানিয়াহুর অফিস।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি ইসরায়েলকে কঠিন প্রশ্নও করেছেন। যে পদ্ধতিতে ইসরায়েল এখন গাজায় অপারেশন চালাচ্ছে, তা বদল করা সম্ভব কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু ইসরায়েল জানিয়েছে, এই পদ্ধতিতেই আপাতত অপারেশন চলবে।

ইসরায়েল এদিন আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, তাদের ধারণা, গাজা স্ট্রিপে সমস্ত হামাস নেতাকে খতম করতে আরো কয়েকমাস সময় লাগবে। বস্তুত, গাজার একাধিক সুড়ঙ্গে সমুদ্রের জল ঢোকাতে শুরু করেছে ইসরায়েলের সেনা। এর ফলে হামাস নেতারা সুড়ঙ্গ ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হবেন বলে তাদের ধারণা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park