1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রবিবার ‘বিশেষ বর্ধিত সভা’ ডাকলো ছাত্রলীগ

  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। সেই লক্ষ্যে একটি বিশেষ বর্ধিত সভাও ডেকেছে ছাত্রলীগ। আগামীকাল রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বিশেষ বর্ধিত সভা’ ডেকেছে সংগঠনটি।

শনিবার (১৬ ডিসেম্বর) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সকাল দশটায় শুরু হবে ‘বিশেষ বর্ধিত সভা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারুণ্যের স্বপ্নের প্রতিচ্ছবি ‘স্মার্ট বাংলাদেশ’ এর পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব, অপ্রতিরোধ্য- আধুনিক-আত্মমর্যাদাশীল-উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park