1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৭২ ঘণ্টায় ইসরায়েলের ২৫ সেনা নিহত; গাড়ি ধ্বংস ৪১টি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় হামাস যোদ্ধারা ২৫ জন ইসরাইলি সেনাকে হত্যা ও ৪১টি সামরিক যান ধ্বংস করেছে।

তিনি বলেন, “আমরা দুটি টানেল ও একটি বাড়িতে বিস্ফোরক পেতে রেখেছিলাম। শত্রু সেনারা সেসব স্থানে ঢোকামাত্র বিস্ফোরণ ঘটিয়ে তাদের হত্যা করেছি।”

নিহত ২৫ সেনার মধ্যে ৭ জন মারা গেছে অনেকটা মুখোমুখি সংঘর্ষের সময়। এছাড়া, একটি ভবনে অবস্থান করা সেনাদের লক্ষ্য করে হামলা চালালে সেখানে পাঁচজন নিহত হয়। এর পাশাপাশি একটি সেনাবেশে হামাস যোদ্ধারা মর্টার শেল নিক্ষেপ করলে চার সেনা মারা যায়।

এদিকে, ইহুদিবাদী ইসরাইলি সেনারা আজ ভোরেই গাজা উপত্যকায় তাদের আরো তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এ নিয়ে ইসরাইল এ পর্যন্ত তদের ১৩৭ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করল। টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিহত তিন সেনার মধ্যে দুইজন লেফটেন্যান্ট রয়েছেন। এসব সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত আট সেনা আহত হয়েছে। এর মধ্যে তিন জন কর্মকর্তা পর্যায়ের সেনা।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় আগ্রাসন শুরুর পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দফায় দফায় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরাইল। কিন্তু যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন- লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরাইল যুদ্ধ বন্ধ করবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park