অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পাশাপাশি দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের অস্ত্রোপচার আজ দিল্লির একটি হাসপাতালে সম্পন্ন হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রোববার তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়েছিল। আজ সেখান থেকে আবার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
এই বিএনপি নেতা গত ৫ ডিসেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) জানিয়েছেন, মঙ্গলবার ভারতের দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্নের কথা রয়েছে।
১৪ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লি যান হাফিজ। হাঁটুতে অস্ত্রোপচার করতে মেজর (অব.) হাফিজ উদ্দিন দিল্লি যান।
গত ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন হয়নি।
Leave a Reply