1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নারী শ্রমিকদের নিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনের বিরুদ্ধে মঙ্গলবার সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে নারীদের নিয়ে আপত্তিকর তথ্য উঠে এসেছে। যার প্রেক্ষিতে আন্দোলন সমাবেশ করবে বাংলাদেশের শ্রমিকদের বিভিন্ন সংগঠন। আগামীকাল মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ ১২ টি শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্দোলন সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার (১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৩ ডিসেম্বর ‘ওমেন ম্যাকিং খ্রিস্টমাস জাম্পারস ফর ইউকে টার্নস টু সেক্স ওয়ার্ক টু পে বিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান। ওই প্রতিবেদনে ফ্রিল্যান্সার লেখক তাসলিমা দাবি করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে নারী পোশাক শ্রমিকরা সন্তান ও নিজের জীবন বাঁচাতে যৌনকর্মে জড়িয়ে পড়ছেন। যা নারী শ্রমিকদের মানহানিকর বলে উল্লেখ করছে বিভিন্ন সংগঠন।

এরই প্রতিবাদে মঙ্গলবার আন্দোলন সমাবেশে যাচ্ছে ১২টি সংগঠন। উক্ত সমাবেশে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রানী খান সহ বিভিন্ন সংগঠনের
নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

আন্দোলনে অংশ নেয়া সংগঠনগুলো হলো-
মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন।

আরও থাকবে আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেস ও বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park