ঢাকায় দু’হাজার একশ’ ৪৬ টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (১ জানুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটারদের সার্বিক নিরাপত্তা দিতে রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে।
নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, কোনো ধরণের জঙ্গি তৎপরতার তথ্য নেই। তবে, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
Leave a Reply