1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভোট চুরির সুযোগ না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৫০১ বার পঠিত
জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আবারো নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভোটারদের নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

সোমবার (১ জানয়ারি) বিকালে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ হাসিনা। সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। আগামী সাত জানুয়ারি ভোট দেয়ার মাধ্যমে বিএনপির অগ্নিসন্ত্রাসের জবাব দিতে জনগণের প্রতি আহবান জানান তিনি। বলেন, যারা অবৈধভাবে ক্ষমতা দলখ করে, তারাই ভোট চুরি করে।

শেখ হাসিনা বলেন, ভোট চুরির সুযোগ নাই, তাই বিএনপি নির্বাচনে আসেনি। ভোট বন্ধ করার সাহস বিএনপির নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ঢাকাকে যানজট মুক্ত করার নানা উদ্যোগের পাশাপাশি যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা ও পরিবেশ উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park