1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গণসংযোগ কর্মসূচি আরও বাড়ালো বিএনপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

দেশব্যাপী চালিয়ে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে বিএনপি। সোমবার (১ জানুয়ারি) বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যেই এই ঘোষণা দিলো বিএনপি।

তিনি বলেন, ‘আগামীকাল ২ জানুয়ারি মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিএনপিসহ সমমনা দলগুলো শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আবারো গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে।’

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল ও ১২ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করে। এরপর পর থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের টানা কর্মসূচি শুরু করে বিএনপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park