দেশের বিভিন্ন জায়গায় আজও লিফলেট বিতরণ করেছে বিএনপি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এ কর্মসূচি পালন করছে দলটি।
মঙ্গলবার (২ জানুয়ারি) সাভারে বিক্ষোভ করেছে ঢাকা জেলা ছাত্রদল। বিরুলিয়ায় ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি তমিজ উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচিতে সাভার ও আশুলিয়া থানা শাখার ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন। পরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানান তারা।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি’র নেতৃত্বে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল যাত্রাবাড়ি থেকে রথখোলা হয়ে কায়েতপাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এছাড়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অবিলম্বে নির্বাচন বাতিলের দাবি জানান।
Leave a Reply