1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৮ বছরপর আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনি জনসভায় অংশ নিতে ৮ বছর পর আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। কলেজের মাঠের পূর্বপাশে অস্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, নেত্রীর আগমনে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

তিনি বলেন, জনসভা স্থলে নারী ও পুরুদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ দর্শক-শ্রোতার জন্য মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাঠে ৫০ হাজার দর্শক-শ্রোতাসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।

সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এ সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ এসেছিলেন গত ২০১৭ সালের ২৯ মার্চ। ওই দিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park