আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের উপস্থিতিতে বিকাল ৩টায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে? বৈঠকে সে বিষয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে। এ বৈঠক সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত মাসে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
Leave a Reply