1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞার: কাদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি অপেক্ষায় আছে, আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞার। তবে শেখ হাসিনা নিষেধাজ্ঞাকে ভয় পান না। বিদেশি শক্তির হুমকি ধামকিকে আওয়ামী লীগ পরোয়া করে না বলে মন্তব্য তার।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের আনুষ্ঠানিকতা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ছাত্র রাজনীতিকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় করে তুলতে হবে।

রাজনীতিতে ভালো লোক আসলে দেশ ভালো চলবে। খারাপ লোকের হাতে দুঃশাসন অপরিহার্য বলে মন্তব্য তার। অভিযোগ করেন, বিএনপি এখন জ্বালাপোড়াও করে মানুষকে ভীত সন্ত্রস্ত করতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ‌ই আওয়ামী লীগের শক্তি। কিন্তু বিএনপির রাজনীতি বিদেশ নির্ভর।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অপরাজেয় বাংলার সামনে থেকে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, নাঈটিঙ্গেল মোড়, জিরো পয়েন্ট হয়ে গুলিস্তানে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park