1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠিয়েছে, এটা আমাদের জন্য আনন্দের: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৯৯ বার পঠিত

কমনওয়েলথের নির্বাচনি প্রতিনিধি দল ঢাকায় আসায় আনন্দ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি এবার পাঠিয়েছে, এটি আমাদের জন্য আনন্দের খবর।

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার দুপুরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, কমনওয়েলথের নির্বাচনি প্রতিনিধিদল এসেছে এর মধ্যে। এটা লক্ষ্য করার মতো যে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এবার কমনওয়েলথ ১০ জন পর্যবেক্ষকসহ মোট ১৭ জন তাদের প্রতিনিধি এখানে এসেছেন এবং আমাদের একটা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। কমনওয়েলথ টিম আমাদের জানিয়েছে, বাংলাদেশ কমনওয়েলথের একটা গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশের সঙ্গে এ আন্তর্জাতিক সংগঠনের খুব আন্তরিকতার সম্পর্ক।

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে কী কথা হয়েছে-সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আমাদের সঙ্গে একমত, পৃথিবীর কোনো দেশে শতভাগ বা পারফেক্ট ডেমোক্রেসি নেই। এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে, দুটি জাতীয় নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি, কিন্তু এই নির্বাচনে পাঠিয়েছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, দেশে একটা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে ৮২টি সংস্কার করেছে, তার একটি তালিকা আমরা কমনওয়েলথ টিমের নেতার কাছে হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সংস্কারগুলোর গুরুত্ব ও প্রয়োজন কেন, আমাদের পক্ষ থেকে তাদের আমরা বিস্তারিত জানিয়েছি। সংস্কারের কথা বলতে গিয়ে আমরা জানিয়েছি, বিগত ৩০ বছর কোনো দেশের সরকারপ্রধান সেই দেশের নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে তার সাংবিধানিক প্রাধিকার অন্য কোনো নিরপেক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেননি। বাংলাদেশে শেখ হাসিনা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সংবিধান প্রদত্ত নির্বাচন কমিশন প্রধান ও অন্যান্য কমিশন নিয়োগে তার ক্ষমতা স্বেচ্ছায় একটি স্বাধীন ও নিরপেক্ষ সার্চ কমিটির কাছে হস্তান্তর করেছেন। এ নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে কমনওয়েলথের ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করেছি। তারা আশা করছে, এটি একটি ভালো নির্বাচন হবে, একটি সুন্দর নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park