1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনে অনিয়ম ঠেকাতে অভিযোগ দেওয়া যাবে ৯৯৯-এ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১১৪ বার পঠিত

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বা অনভিপ্রেত ঘটনা কিংবা সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ দেওয়া যাবে।

সম্প্রতি নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সার্বক্ষণিক সেবা দিতে জরুরি সেবা ৯৯৯-এ বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমকে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যুক্ত করা হবে। নির্বাচনের দিন ভোট সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা সমন্বয় সেলে তদারকির জন্য সরাসরি নির্দেশনা প্রেরণ করবে।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনায় মাঠপর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সেল গঠন করেছেন। এই সেল যেকোনো অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর টিমগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এ নির্বাচনে মাঠপর্যায়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখের মতো সদস্য নিয়োজিত থাকবেন। ভোটগ্রহণের দিন, তার আগে ও পরে তারা দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park