1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ট্রেনে আগুন: বার্ন ইউনিটে ভর্তি ৮ জনের কেউই ঝুঁকিমুক্ত নয়

  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে আহত আট রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। এদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে এবং কেউ এখনো ঝুঁকিমুক্ত নয়।

শনিবার (৬ জানুয়ারি) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।

সামন্ত লাল সেন বলেন, আমাদের এখানে ভর্তি আছে আটজন। দগ্ধরা হলেন- আসিফ মো: খান (৩০), ডা: কৌশিক বিশ্বাস (৩২), নাফিস আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না(৪০), রিহান (৬), মো: ইকবাল (৪৮) ও দিহান (১১)।

তিনি বলেন, বার্নের পারসেন্টটেজ বেশি না, কারো ৯ পারসেন্ট, কারো ৮ পারসেন্ট। অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো- আহতদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা দেখতে পেলোম, তাদের অনেকের ভেতরে অসুবিধে আছে, ম্যানেজ করতে সময় লাগবে।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই এরা ভালো হয়ে যাবে তাদের যে মেন্টাল ট্রমা, আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। রোগীরা ভীষণ আতঙ্কিত। এ আতঙ্ক যে কবে কাটবে এটা বলা যায় না। এটার দীর্ঘ মেয়াদী চিকিৎসার দরকার।

এদিকে, বেনাপোল থেকে যাত্রী নিয়ে বেনাপোল এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনটির চারটি বগিতে আগুন লেগে যায়। এ আগুনে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park