1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাস থেকে শক্তিশালী ‘টাইম বোমা’ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বাসের পেছনের সিট থেকে শক্তিশালী ‘টাইম বোমা’ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী বাসের পেছনের সিট থেকে উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার হয়েছে, যেটি ‘টাইম বোমা’ ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত একটার দিকে রাজধানী ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেটি নিষ্ক্রিয় করে।

এর আগে রাত সোয়া ১০টার দিকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের স্লিপিং কোচ বাসের পেছনের সিটে একটি ব্যাগের মধ্যে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান গাড়ির সুপারভাইজার। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় গাড়ি থামিয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার রাতে রাজধানীর গাবতলী থেকে বেঙ্গল পরিবহনের স্লিপিং কোচটি (ঢাকা মেট্রো-ব-১২-২৫৫৫) কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। পথে গাড়ির সুপারভাইজার গাড়িতে কতগুলো সিট খালি আছে, সেটি গণনা করতে শুরু করেন। এসময় তিনি গাড়ির পেছনের সিটে একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তুটি দেখতে পান। ওই সিটে কোনো যাত্রী ছিল না। গাড়ির সুপারভাইজার বিষয়টি গাড়ির চালককে জানিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থামান এবং পুলিশকে খবর দেন তাঁরা।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুটি পরীক্ষার পর নিশ্চিত করে, এটা ‘টাইম বোমা’ ছিল। বোমাটি বিস্ফোরিত হলে বাসে আগুন ধরে যেত ও প্রাণহানিরও আশঙ্কা ছিল।

গাড়ির সুপারভাইজার মো. হাসান বলেন, রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে এক যাত্রী ওঠেন। পরবর্তী সময়ে গাড়ি ছেড়ে সায়েদাবাদ এসে গাড়ি থামিয়ে অন্য আরও যাত্রী ওঠানোর পর তিনি মেয়র হানিফ ফ্লাইওভারে পুনরায় যাত্রী গণনা শুরু করেন। ওই সময় তিনি দেখতে পান পেছনের সিটের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। একপর্যায়ে ওই ব্যক্তির রেখে যাওয়া ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন। তাঁর গাড়িতে ওই সময় ১১ যাত্রী ছিলেন বলে তিনি জানান। যে ব্যাগে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার হয়েছে, সেই ব্যাগের যাত্রী রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে উঠেছিলেন বলে তিনি জানান।

মো. হাসান আরও বলেন, দিবাগত রাত দুইটার দিকে বোমাটি নিষ্ক্রিয় করার পর যাত্রীদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে তাঁরা রওনা দেয় বাসটি। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ আইনগত প্রক্রিয়ার জন্য তাঁদের সাক্ষী হিসেবে রেখেছেন। আজ শনিবার সকালে তাঁরা কক্সবাজার পৌঁছেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park