1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বগুড়া- ১ সোনাতলা সারিয়াকান্দি নির্বাচনী আসনে ঈগল প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য শিল্পপতি মোস্তাফিজুর রহমান শ্যামলের উপর হামলা ও ব্যাপক মারধরের অভিযোগ করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) তার সঙ্গে থাকা তার ছেলে, ছোট ভাই ও নির্বাচনী কাজে সহযোগীদের উপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। এতে মোস্তাফিজুর রহমান শ্যামল, তার ছেলে ও ভাই সহ সকলেই গুরুতর আহত হয়েছেন। তাদের অভিযোগ, হামলা চালিয়েছে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্থানীয় ওয়ার্ড কমিশনার নবীন আনোয়ার কমরেট ও তার সহযোগীরা।
মোস্তাফিজুর রহমান শ্যামল সোনাতলার রানীরপাড়া কেন্দ্র পরিদর্শনের জন্য প্রবেশ করতে চাইলে তার উপর হামলা চালানো হয়। হামলার সময় তার ছেলের দামি মোবাইল ও তার ভাইয়ের কাছে থাকা প্রয়োজনীয় টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শ্যামল গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করেছে নবীন আনোয়ার কমরেড ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। নির্বাচনের আগেই কমরেডের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র ও সন্ত্রাসী নিয়ে আক্রমণ চালানোর আশঙ্কা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছিলাম। প্রশাসন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। আজ আমার আশঙ্কা সত্যি হলো, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park