1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হতে পারে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হতে পারে। সোমবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। নসরুল হামিদ বলেন,কমিশন শক্ত অবস্থানের কারনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিরোধী দলের প্রশ্নে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যদি দেখা যায় তাহলে তো লাঙ্গল মার্কা হবে। বাকি স্বতন্ত্ররা থাকবেন। তাদের পরিস্থিতি বোঝা যাবে সামনের রাজনীতি কোন দিকে যায়। স্বতন্ত্র প্রার্থীদের বিরোধী দলে থাকা নিয়ে তিনি বলেন, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত শপথ না হচ্ছে।

নসরুল হামিদ বলেন, জ্বালানি খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা বজায় রাখা। এখনকার যে ধারাবাহিকতা সেটা রাখা এবং বিদ্যুৎ-জ্বালানিকে একটা সহনীয় পর্যায় রাখা। এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে, একটি হলো গ্রাহক পর্যায়ে সহনীয় পর্যায়ে রাখা। এটা বড় বিষয়।

দ্বিতীয়টা হলো ধারাবাহিক যে উন্নয়ন হয়েছে সেটা ধরে রাখা। এটা পেছনে কাজ করে অর্থায়ন। সেটা আস্তে আস্তে সহনীয় করে নিয়ে আসতে হবে। আমি মনে করি, আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি। আশা করি, আগামী দিনগুলোতে একটা সহনীয় পর্যায়ে যেতে পারব।

আইএমএফ এর চাপে নতুন সরকার কি আবার দাম বাড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আমি আগেও বলেছি দাম বাড়ানো বা কমানো বিষয় না, আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে বিদ্যুৎ জ্বালানির দাম হয়, আমরা সে মেথডে আস্তে আস্তে এগোচ্ছি৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park