1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

তালা ভেঙে বিএনপি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিল নেতাকর্মীরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ বার পঠিত

আড়াই মাস পর কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ নিল বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা তারা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবস্থান করছেন। তার নেতৃত্বেই তালা ভাঙে নেতাকর্মীরা। অফিসে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে ২ মাস ১৩ দিন বন্ধ ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দ্বাদশ নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভোট শেষ হলেও এই কার্যালয়টি বন্ধ ছিল।

৭৪ দিন পর আজ খুলেছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বিষয়ে আজ বেলা ৩ টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘাত হয় বিএনপির নেতাকর্মীদের। এর ঘণ্টা দুয়েকের মধ্যে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সংঘর্ষ চললেও মঞ্চ থেকে হরতাল ঘোষণা দিয়ে স্থল ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রাতেও বিএনপি কার্যালয়ে একাধিক নেতাকর্মী ও নিরাপত্তা কর্মী ছিলেন। তবে ২৯ অক্টোরর ভোর থেকেই বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলতে দেখা যায়। সকাল থেকে কার্যালয়ের সামনের অংশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ টেপ দিয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। দুদিন ধরে আলামত সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনী। দুইদিন পর দেয়া হয় কাটাতারের বেড়া। তফসিল ঘোষণার পরদিন তাও সরিয়ে নেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park