প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে নতুন মন্ত্রিসভা।
শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন। সে সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
Leave a Reply