1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কঠোর নিরাপত্তায় ময়মনসিংহের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তায় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে।

সুষ্ঠু ভোটগ্রহণ ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের ভোটকেন্দ্র ও তার চারপাশে ১২টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের চারপাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বেস্টনি। রয়েছে র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আমর্ড ব্যাটালিয়ন পুলিশ, আনসার-ভিডিপির কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা।

সহকারী রির্টানিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম জানান, নির্বাচনের জন্য পুরো এলাকাজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সারাদেশের ২৯৮টি সংসদীয় আসনে নির্বাচন সম্পন্ন হলেও ব্যতিক্রম ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে। যেখানে সারাদেশ এখন তাকিয়ে আছে এ উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের দিকে। গত রোববার ব্যালট পেপার ও পেপার বাক্স ছিনতাইয়ের ঘটনায় এ কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়।

ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত ভোট কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park