1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কারাগারে রাজবন্দীদের কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে: রিজভী

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

কারাগারে রাজবন্দীদের কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৩ জানুয়ারী) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, নীপিড়ন অত্যাচারে কারাগারে রাজবন্দীরা দম বন্ধ জীবনযাপন করছে। সব মানবিক মৌলিক অধিকারহরণ করে নীপিড়ন করা হচ্ছে। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা না করে কম্পাউন্ডার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে চিকিৎসার ব্যবস্থা নেই। গেলো কয়েক সপ্তাহে রাজবন্দীদের কারাগারে ১১ জনের মৃত্যু অতীতের সব রেকর্ড ভেঙেছে।

রিজভী আরও বলেন, সরকার নেতাকর্মীদের ধরে রেখে আমি ডামির নির্বাচন করতে চেয়েছে, বিরোধী দলের সঙ্গে দরকষাকষি করতে চেয়েছে, এটাই শেখ হাসিনার পরাজয়। তিনি জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি।

তিনি বলেন, লজ্জাহীন আ’লীগ নেতারা বিবেক বিকৃত কথা বলেন। ভোটার উপস্থিতি ছিলো মাইক্রোসকপিক। মিথ্যার শিল্পের নিপুন কারিগর শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক বিশ্ব থেকে ডামি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি উচ্চারিত হচ্ছে। তামাশার নির্বাচন বাতিল ও রাজবন্দীদের মুক্তির দাবি আন্তর্জাতিকভাবে উচ্চারিত হচ্ছে। ডামি নির্বাচন ডামি সরকার থাকলে সে দেশ ধ্বংস করতে ষড়যন্ত্রের দরকার হয় না।

ছয়টি মানবাধিকার সংগঠন নির্বাচনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি বিএনপিসহ ৬৩টি দল ভোট বর্জন করেছে তারপরও নির্বাচনে অনিয়ম জালিয়াতি করেছে।

রিজভী বলেন, জনগণকে শিকারে পরিনত করে ক্ষমতাসীনরা যে আনন্দ করছে তা করুন পরিনতির দিকে নিয়ে যাবে তাদের পরাজয়ের মধ্যদিয়ে।আন্দোলনের স্রোতে তারা পরাজিত হবে। কখন কোন পরিস্থিতি হবে তা বলা না গেলেও জনগণের আন্দোলন বৃথা যাবে না। এখন আন্দোলন কোন পর্যায়ে যাবে শরীকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park