1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মন্ত্রিপরিষদ নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুদিনের সফরে গোপালগঞ্জে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান সরকারপ্রধান।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় কর্মিসভায় বক্তব্য দেবেন। পর দিন রোববার কোটালীপাড়ায় কর্মিসভায় বক্তব্য দেবেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন শেখ হাসিনা।

টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর আজ দুদিনের সফরে গোপালগঞ্জ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, দুদিনের সফরে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন আওয়ামী লীগ সভাপতি। সফরকালে তিনি নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে সরকারপ্রধানের সফর ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। সফর শেষে রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park