1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গাজীপুর সিটির ৩ কাউন্সিলরের প্যানেল মেয়র পদ স্থগিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১০১ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে ৩ কাউন্সিলরকে নির্বাচিত করা মেয়রের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে তারা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন ও দেওয়ান আসাদ জামান।

স্থগিত হওয়া তিন প্যানেল মেয়র হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, রাখি সরকার ও মিজানুর রহমান।

এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু।

গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন জায়েদা খাতুন। বয়োঃবৃদ্ধ জায়েদা খাতুনের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তার ছেলে জাহাঙ্গীর আলমকে। যিনি কার্যত সিটির কার্যক্রম পরিচালনা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park