1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৭৩ বার পঠিত

শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (২০২১ ও ২০২২ অর্থ বছরে) ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ২০ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান। ২০২১ সালে পদকপ্রাপ্তরা হলেন- যন্ত্রসঙ্গীতে মো: নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো. নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পী ক্যাটাগরীতে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন/সংগঠক- জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালে পদকপ্রাপ্তরা হলেন- যন্ত্রসঙ্গীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল ক্যাটাগরীতে সাংস্কৃতিক গবেষক- ড. সফিউদ্দিন আহমদ।

শিল্পকলা একাডেমি এক সংবাত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শিল্পকলা পদক’ প্রবর্তন বাংলাদেশের শিল্প-সংস্কৃতির ইতিহাসে একটি অনন্য পদক্ষেপ। এই আয়োজনের মাধ্যমে গুণী শিল্পীদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। ১২টি ক্ষেত্র হতে ১০টি ক্ষেত্রে ২০ জন গুণীশিল্পী ও প্রতিষ্ঠানকে ২০২১ এবং ২০২২ সালের জন্য এই পদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। মনোনীত ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ১টি করে বাংলাদেশ

শিল্পকলা একাডেমি-এর নাম এবং মনোগ্রাম সম্বলিত স্বর্ণ পদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক প্রদান করা হয়ে থাকে। গবেষণা ও প্রকাশনা বিভাগের ব্যবস্থাপনায় ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park