1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চুরির অভিযোগে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১১১ বার পঠিত

দোকান থেকে চুরির বেশ কয়েকটি অভিযোগ ওঠায় মঙ্গলবার পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক পার্লামেন্ট সদস্য। তার নাম গোলরিজ ঘাহরামান। তিনি গ্রিন পার্টির সদস্য।

গোলরিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরির ঘটনা। এর মধ্যে একটি দোকান অকল্যান্ডে, অন্যটি ওয়েলিংটনে।

অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তিনি পদত্যাগ করেন। পুলিশ অবশ্য অভিযোগগুলো তদন্ত করছে।

গোলরিজ বলেন, কাজের চাপ থেকে তিনি এটি করেছেন, যা তার চরিত্রের সম্পূর্ণ বাইরে। তিনি বলেন, আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।

গোলরিজ ঘাহরামান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক আইনজীবী। ২০১৭ সালে নিউজিল্যান্ড সরকারে শপথ নেওয়া প্রথম শরণার্থী হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন তিনি। শৈশবেই গোলরিজ পরিবারের সঙ্গে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে চলে আসেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পান।

৪২ বছর বয়সি গোলরিজ এক বিবৃতিতে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণ যে উঁচু মানের আচরণ আশা করে, তার আচরণ সেই প্রত্যাশার বিপরীত।

গোলরিজ বলেন, এটি কোনো আচরণ নয়, যা আমি ব্যাখ্যা করতে পারি। কারণ এটি কোনোভাবেই যুক্তিসংগত নয় এবং চিকিৎসকের মূল্যায়নের পর আমি বুঝতে পারছি যে আমি ভালো নেই।

তিনি নিজের এ ধরনের কাজের জন্য কোনো অজুহাতও দিতে চান না বলে উল্লেখ করেন।

গোলরিজের পদত্যাগের বিষয়ে গ্রিন পার্টির উপনেতা জেমস শ বলেন, গোলরিজ যেদিন পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সেদিন থেকেই যৌন ও শারীরিক সহিংসতা এবং মৃত্যুর যথেষ্ট হুমকি পেয়ে এসেছেন। এসবের ফলে তিনি অন্যান্য পার্লামেন্ট মেম্বারের তুলনায় অত্যধিক মানসিক চাপে কাটিয়েছেন।

জেমস আরও বলেন, তিনি (গোলরিজ) সংসদ সদস্য থাকার প্রায় পুরো সময়ই এসব হুমকির বিষয়ে পুলিশ তদন্ত করেছে এবং স্পষ্টতই আপনি যদি হুমকির মধ্যে বসবাস করেন, যা অত্যন্ত চাপের, তখন এমন ঘটনা ঘটতে পারে।

গ্রিন পার্টির আরেক নেতা মারামা ডেভিডসন বলেন, গোলরিজ পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু এটা স্পষ্ট যে তিনি মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। তার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park