প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবারের নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি। অংশগ্রহণ মূলক না হলেও তুলনামূলকভাবে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করেন তিনি ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচন ভালো হলেও অংশগ্রহনমূলক হয়নি। তবে নির্বাচন নিয়ে নিজের সন্তুষ্টির কথাও বলেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক সংগঠন নয় উল্লেখ করে সিইসি বলেন, ইসির ওপর যদি রাজনীতিবিদদের আস্থা না থাকে তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা থাকে না।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন হওয়ায় জাতি সাময়িক স্বস্তিতে রয়েছে। এবারের নির্বাচন নিয়ে সরকারের সাথে ইসির কোনো গোপন এজেন্ডা ছিল না বলেও জানান তিনি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা নির্বাচন ভালো হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।
Leave a Reply