1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির নীরবতা বড় সহিংসতার প্রস্তুতি, সন্দেহ ওবায়দুল কাদেরের

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বিএনপির সহিংসতা থেকে আপাতত বিরত থাকাকে বড় সহিংসতার প্রস্তুতি বলে সন্দেহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তিনি বলেন, এটা বিএনপির কৌশল হতে পারে। তারা হয়তো শক্তি সঞ্চয় করছে। বিএনপি এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে অহেতুক ভাবনা আওয়ামী লীগের নেই। এমন কি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য নিয়েও আওয়ামী লীগ সামান্যতম অস্বস্তিতে নেই।

শুক্রবার (১৯ জানুয়ারি) ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে নির্বাচন উত্তর সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্বনেতাদের নাম দিয়ে বিএনপি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির সহিংসতা থেকে বিরত থাকা সহিংসতার বড় কৌশল বলেও মন্তব্য তার।

নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট কেটে গেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার এখন দ্রব্যমূল্য, বৈশ্বিক মূল্যস্থিতীর চ্যালেঞ্জের মতো অনেক বিষয় নিয়ে চিন্তিত। নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোনো অস্বস্তির প্রশ্নই ওঠে না বলেও জানান তিনি।

নির্বাচনের পরেও চিহ্নিত দেশি-বিদেশি অপশক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, সেসব নিয়ে ভাবনা না থাকলেও, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশ এখনও সংকটমুক্ত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park