1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এখন আর রাজনৈতিক নয়, কূটনীতি হবে অর্থনীতি নির্ভর: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সহযোগিতা চান। এসময় তিনি বলেন, এখন আর রাজনৈতিক নয়, কূটনীতি হবে অর্থনীতি নির্ভর

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না তা আবারো প্রমাণ হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনে আবারো জয়ী করায় জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। এতো অবকাঠামোগত উন্নয়ন হয়েছে যেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও রাজধানীতে পণ্য পৌঁছে যাচ্ছে।

প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ব্যবসা-বাণিজ্যে প্রসার না ঘটলে দেশ এগোতে পারে না। বলেন, যুদ্ধ-করোনা এসব বাধা পেরিয়ে ব্যবসা বাণিজ্য সচল রাখতে তার সরকার বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে। যে কোন দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আওয়ামী লীগের আছে বলেও মন্তব্য তার। জানান, এখন আর রাজনৈতিক নয়, কূটনীতি হবে অর্থনীতি নির্ভর। এ লক্ষ্যেই বিদেশি মিশনগুলোকে কাজ করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park