1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির নতুন কর্মসূচির কথা শুনে যা বললেন ওবায়দুল কাদের

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মীদের মুক্তি, সংসদ বাতিলের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসুচী ঘোষণা করেছে বিএনপি। এর প্রেক্ষিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনকে হাসি- তামাশার বিষয় বানিয়ে ফেলেছে।

তাদের আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণাও দেন তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, কারো স্বীকৃতির আশায় বসে নেই সরকার। রবিবার (২১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, বিএনপিকে আবার পাঁচ বছর অপেক্ষা করতে হবে। কোনো আন্দোলন করে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের কথা বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রসঙ্গেও। এছাড়া নতুন সরকারকে কোন দেশ স্বীকৃতি দিলো তা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রাখতে সরকার কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park