1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গ্যাস সংকটে ৫ দিন ধরে বন্ধ সিইউএফএল’র সার উৎপাদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০৭ বার পঠিত

গ্যাস সংকটে ৫ দিন ধরে রাষ্ট্রায়ত্ত বৃহৎ সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সার উৎপাদন বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেই আবার কারখানা চালু হবে বলে জানান সিইউএফএলের কর্মকর্তারা।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান জানান, গ্যাস সংকটের কারণে গত ১৮ জানুয়ারি রাত থেকেই সিইউএফএল কারখানা বন্ধ রাখা হয়েছে। বন্ধের আগ পর্যন্ত সিইউএফএল থেকে প্রতিদিন ১২’শ টন ইউরিয়া সার উৎপাদন করা হতো।

২০২২ সালের নভেম্বর মাসে একবার গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কারখানা বন্ধ হয়ে যায়। গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। ১৮ জানুয়ারি রাত থেকেই আবার কারখানাটি বন্ধ হয়ে যায়।

দেশে ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদার ১০ লাখ টন দেশীয় কারখানাগুলো উৎপাদন করে। বাকি ১৭ লাখ টন কাফকো ও বিদেশ থেকে সংগ্রহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park