1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিমের দাম বাড়ানোয় সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

কারসাজি করে ডিমের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অপরাধ প্রমাণিত হওয়ায় বাংলাদেশের বড় দুইটি প্রতিষ্ঠান ডায়মন্ড এগ লিমিটেড ও সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে সাড়ে তিন কোটি জরিমানা করেছে প্রতিযোগিতা কমিশন। এর মধ্যে ডায়মন্ড এগকে আড়াই কোটি এবং সিপিকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) এ মামলার রায় প্রকাশ হয়। এর আগে গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন।

এ ব্যাপারে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, বাজারে নিজেদের কারসাজির মাধ্যমে অস্বাভাবিকভাবে ডি‌মের দাম বাড়ানোর অপরা‌ধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে তাদের জরিমানা করা হ‌য়ে‌ছে।

বাজারে কারসাজির মাধ্যমে ডিমের দাম বাড়ানোর অভিযোগে ২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে মামলা হয়েছিল। এর মধ্যে, মামলা নং ৩৯/২০২২, যা ডায়মন্ড এগ লিমিটেডটের বিরুদ্ধে এবং মামলা নং ৪৪/২০২২, সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মামলার এ চূড়ান্ত আদেশ এলো। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে দায়ের করা আলাদা দুটি মামলার নিষ্পত্তি করে এই জরিমানা করা হয়। তবে কোম্পানি দুটি এই রায়ের বিষয়ে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে।

এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামের দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা ক‌মিশন।

তবে কোম্পানি দুটি এই রায়ের বিষয়ে রিভিউ বা আপিল আবেদন করতে পারবে বলে জানান কমিশনের সদস্য হাফিজুর রহমান

এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামের দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল বিসিসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park