1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আন্দোলনের ব্যর্থতায় বিএনপি এখন শোকাক্রান্ত: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন ডামি দল, তাদের আন্দোলনের কথা শুনে ঘোড়াও হাসে। আন্দোলনের নামে সহিংসতা ও জ্বালাও পোড়াও করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি। আমেরিকা নিজ দেশে আগে সুষ্ঠু নির্বাচন দিক তারপর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেয়ার উপদেশ দিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নাম্বারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক উপকমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনে অংশ না নেয়াটা ভুল এবং আন্দোলন করতে না পারার ব্যার্থতায় বিএনপি এখন শোকাক্রান্ত। কালো পতাকা মিছিল করে দলটি এখন সেই শোক প্রকাশ করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আমেরিকা নিজ দেশে সুষ্ঠু নির্বাচন করতে পারে না মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে তাদের উপদেশ দেয়ার দরকার নাই।

আটক বিএনপি নেতাকর্মীদের আইনী প্রক্রিয়া মোকাবেলা করেই বের হতে হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park