1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিয়ে না দেয়ায় কিশোরীকে অপহরণ, ৯ মাসেও হয়নি উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২২৩ বার পঠিত

বাল্যবিয়ে না দেয়ায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পুরে নয় মাস ধরে নিখোঁজ ওই ছাত্রীকে ফিরে পেতে সাহায্য চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের খাইরুল ইসলাম ও কমেলা বেগম দম্পতির মেয়ে খাতিজা আক্তার কিয়া (১৪) ৯ মাসেও উদ্ধার হয়নি।

সংবাদ সম্মেলনে কিয়ার মা কমেলা বেগম লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালের নভেম্বর মাসে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাহিদুরের পরিবার থেকে তার ছেলে আকাশ আলীর (২০) সাথে আমার নাবালিকা মেয়ে খাতিজা আক্তার কিয়ার বাল্য বিয়ের প্রস্তাব আসে। কিন্তু মেয়ের বয়স তখন ১৩ বছর হওয়ায় বাল্য বিয়ে দিব না বলে সাফ জানিয়ে দেয়া হয় আকাশের পরিবারকে। এতে ছেলের পরিবার ক্ষুব্ধ হয়ে ২০২৩ সালের ১৩ মে শনিবার বিকেলে কিয়া শিবগঞ্জ বাজারে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হলে মেয়েকে অপহরণ করে আকাশ আলীসহ তার স্বজনরা।

এ নিয়ে আকাশ আলীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা করলে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। হুমকি দেয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিয়ার পরিবার।

এদিকে দীর্ঘ ৯ মাস পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। একই সঙ্গে দ্রুত মেয়ের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। মামলার তদন্তের দায়িত্ব পান শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাটি মূলত অপহরণ নয়, প্রেম জনিত। তবুও মামলার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার ও মেয়ে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park