1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সুপার সিক্সের দিকে তাকিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৯০ বার পঠিত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ জিতলেই সুপার সিক্স নিশ্চিত হবে জুনিয়র টাইগারদের। সুপার সিক্সের লক্ষ্য রেখে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে রাব্বী বাহিনী।

শুক্রবার (২৬ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্টের কিশোর দল। ফলে শুরুতে ব্যাটিং করবে টাইগার যুবারা। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই পরের পর্ব নিশ্চিত হবে টাইগার যুবাদের। হারলে বসতে হবে সমীকরণ নিয়ে।

‘এ’ গ্রুপে২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছে ভারত। ২ ম্যাচ খেলে এক হার ও এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। ৩ ম্যাচ খেলে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে তিনে আছে আয়ারল্যান্ড। টেবিলের তলানিতে থাকা যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি। বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল। আয়ারল্যান্ডও হেরেছে ভারতের কাছে, তবে জিতেছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

বাংলাদেশ একাদশ: আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোঃ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোঃ শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মোঃ ইকবাল হাসান ইমন ও মারুফ মৃধা।

যুক্তরাষ্ট্র একাদশ: প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান ও আর্য গর্গ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park