নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা শ্রমিকরা করেছে। তাই এখানে সরকারের দোষের কিছু নেই- বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, সব চ্যালেঞ্জ ও বাঁধা পেরিয়েই এগিয়ে যাবে সরকার। বিএনপি কর্মসূচির নামে সহিংসতার চেষ্টা করলে তা মোকাবেলার হুঁশিয়ারিও দেন তিনি।
রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় নতুন সরকারের সাথে যোগাযোগ, অর্থনৈতিক অংশীদারিত্বসহ নানা বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার জানান, নতুন নতুন ক্ষেত্রে কাজ করতে চায় ভারত।
পরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কেউ কেউ নির্বাচনকে ভন্ডুল করতে চেয়েছে। তখন ভারত পাশে দাড়িয়েছে। ভারতের সাথে সীমান্ত সম্পর্কের অবস্থা আগের চেয়ে ভালো বলে মন্তব্য তার। নোবেলজয়ী ড. ইউনূসের মামলা প্রসঙ্গে ও কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা চলবে। বিএনপির আন্দোলনের কড়া সমালোচনা করেন তিনি।
সিংক:
স্বতন্ত্ররা বিরোধী দল হবে কিভাবে? জাতীয় পার্টি অভিজ্ঞ, আগেও তারাই বিরোধী দলে ছিল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
Leave a Reply