1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে: সেতুমন্ত্রী

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৭৪ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবে। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবে। এই একটা বিষয় আমাদের সংসদ নেতা, দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলেছেন।

রবিবার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন মার্কার মধ্যে কিছু সংঘাত, সহিংসতা, অন্তর কলহ হয়েছে। এখনো বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অবাঞ্ছিত ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন এটা মেটাতে হবে।

ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র এমপিরা জানিয়েছেন তারা নিজেদেরকে আওয়ামী লীগ ভিন্ন পরিচয় দিতে তাদের আবেগ এবং বিবেগ আহত হয়। সে অবস্থায় নিজেরা নিজেদের মধ্যে বিবাদ ও অন্তঃকলহ মেটাতে হবে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনিত করবেন তাদের প্রতি সমর্থন থাকবে স্বতন্ত্র সংসদ সদস্যগণের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park