1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানে নির্বাচন: চলছে কারাবন্দি ইমরান খানের চমক

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬০ বার পঠিত

পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে চমক দেখালেন কারাবন্দি ইমরান খান। সাবেক এ প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলীয়ভাবে অংশ নিতে না পারলেও তার সমর্থনপুষ্ঠ প্রার্থীরাই জয় পেয়েছেন সংখ্যাগরিষ্ঠ আসনে।

শনিবার সকাল পর্যন্ত ঘোষিত ২১৯টি আসনের ফলাফলে এখন পর্যন্ত ৯৬টি আসনে জয় পেয়েছেন ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। ৭০ আসনে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি ৫৩টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে।

ফলাফল ঘোষণার মধ্যেই সরকার গঠনে তোপজোড় শুরু করেছেন নওয়াজ শরীফ। লাহোরে নিজ আসনে জয় নিশ্চিত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একটি আসনে জয় পেলেও হেরে গেছেন অপর একটিতে।

এদিকে কারাবন্দী থাকায় জাতির উদ্দেশে ইমরানের এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি ভাষণ প্রচার করা হয়েছে। যার ফলে আরও চড়েছে ভোটের উত্তেজনার পারদ। ভাষণে পিটিআই প্রধান বলেন, জনগণের ভোটে লন্ডন পরিকল্পনা ভেস্তে গেছে। এ সময় নওয়াজ শরীফকে পশ্চিমের দালাল আখ্যাও দেন তিনি।

কারাগার থেকে দেয়া অনুমোদিত ওই ভাষণে সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ধন্যবাদ জানান ভোটারদের। তিনি বলেন, নজিরবিহীনভাবে জাতি ঘুরে দাঁড়িয়েছে। এতে জাতীয় নির্বাচনে পিটিআই বিজয়ী হয়েছে। আমার প্রিয় পাকিস্তানি ভাই-বোনেরা, আপনাদের ওপর আমার পূর্ণ ভরসা ছিল। আমার বিশ্বাস ছিল আপনারা ভোট দিতে ঘর থেকে বের হবেন, আপনারা আমার বিশ্বাসের মর্যাদা রেখেছেন।

কারাবন্দি ইমরান খান বা তার দল পিটিআই এ নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে কৌশল বদলে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park