1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ চেয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

২৭ মিনিটের মোনাজাতে দেশ, জাতি ও সারা জাহানের জন্য দোয়া করা হয়। গুনাহ মাফ ও আল্লাহর সন্তষ্টি কামনার পাশাপাশি বিশ্ববাসী ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেও দোয়া করেন মুসল্লিরা।

ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ৬৫টি দেশ থেকে ৯ হাজারেরও বেশি মুসল্লি এ পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমার এবারের পর্বে অংশ নিয়েছেন দিল্লির সাদপন্থী মুসল্লিরা।

আখেরি মোনাজাতে শরিক হতে দূর-দূরান্ত থেকেও সাধারণ মুসল্লিরাও ইজতেমা ময়দানে জমায়েত হন। ইজতেমা শেষে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন তাবলীগ জামাত সদস্যরা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park