বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের পর টঙ্গীর তুরাগ তীরে জনস্রোত নামে সড়ক ও রেলপথে। লাখো মানুষের ঢল নামে সড়ক ও রেলপথে। গণপরিবতনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন মুসল্লিরা। গণপরিবহনের সংকটে অনেকেই পায়ে হেঁটে রওনা হন নিজ নিড়ে।
মানুষের ভিড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে গণপরিবহনের সংকটে ভোগান্তি আরো বাড়ে ইজতেমা ফেরত মুসল্লিদের। পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন অনেক মুসল্লি।
টঙ্গী রেলস্টেশনে দেখা যায় উপচে পড়া ভিড়। ট্রেনের কামরা কিংবা ছাদ- কোথাও তিল ধারনের জাঁগা নেই। কেউ কেউ ঝুঁকি নিয়ে ট্রেনে উঠলেও, নিরাপদে ফেরার আশায় অপেক্ষাও করেন অনেকে।
মুসলমানদের বৃহত্তম এ জামায়াতের জন্য আবারও সামনের বছরের অপেক্ষায় মুসল্লিরা।
Leave a Reply