1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অনেকে ভাবতে পারেনি, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৮ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসবে অনেকে ভাবতে পারেনি। বলেন, `আমার চলার পথ সহজ ছিল না। নানা ষড়যন্ত্র ছিল, এখনো ষড়যন্ত্র আছে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাথে গণভবনে মতবিনিময়কালে একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর পরিবার ও আওয়ামী লীগের উপর চালানো নানা অত্যাচার- নির্যাতনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা যখন ক্ষমতায় আসি তখন বিধ্বস্ত অর্থনীতি, বিশৃঙ্খল সমাজ। সেই দেশকে আজ একটা পর্যায়ে নিয়ে এসেছি”। বিশ্বের বুকে আজ বাংলাদেশ এখন মর্যাদার আসনে।

প্রধানমন্ত্রী জানান, মেয়েরা আজ সব জায়গায় স্থান করে নিয়েছে। মেয়েদের যেখানে দেয়া হয়েছে, সেখানেই সফলতার পরিচয় দিয়েছে। তিনি জানান, প্রশাসন, জুডিশিয়াল, পুলিশ কোথাও মেয়েদের কোনো স্থান ছিলো না। সারা দেশে যেন নারী জাগরণ তৈরি হয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন ঠেকাতে না পেরে এখন বলছে, আমাদের পায়ের নিচে মাটি নেই। তিনি প্রশ্ন করেন, বিরোধী দলের পায়ের নিচে মাটি আছে কিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park