1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতের বিদায় বেলায় প্রকৃতিতে লেগেছে বসন্তের রং

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৮ বার পঠিত

শীতের কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিতে লেগেছে রং। বছর ঘুরে আবার উৎসবপ্রিয় বাঙালির দ্বারে উপস্থিত আজ পহেলা ফাল্গুন।

এ উপলক্ষে রাজধানীর সবচেয়ে বড় আর বর্ণাঢ্য বসন্ত বরণ উৎসব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। নাচ গান আর শোভাযাত্রায় দিনটিকে রাঙানোর চেষ্টা আয়োজকদের।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বাসন্তি রঙে সেজে উৎসবে হাজির তরুণ- তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ। ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত আজ । বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল কিংবা রিং জড়িয়ে এসেছেন তরুণীরা। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছেন তারা।

তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’। নাগরিক ব্যস্ততার মাঝে একটু হাফ ছেড়ে বাঁচার চেষ্টা। ষড়ঋতুর এই দেশের প্রতিটি ঋতুকে বাঙালীর মনে ছড়িয়ে দেয়ার চেষ্টা থেকে ৩০ বছর ধরে এই আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

এদিকে আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও পায় নতুন রুপ। দুটি দিবস একাকার হয়ে গেছে তারুণ্যের উচ্ছাসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park