1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

একুশের চেতনা থেকে দেশ আজ অনেক দূরে সরে গেছে: রিজভী

  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখান থেকে প্রভাত ফেরি শুরু হয়। প্রথমে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। এরপর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে।

২১ ফেব্রুয়ারির শহীদদের আত্মদান আজ অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকারের জন্য আজও লড়াই করতে হচ্ছে। ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা।

সর্বসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যে চেতনা লালন করে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো, সে চেতনা থেকে দেশ অনেক দূরে সরে গেছে।

রিজভী বলেন, মানুষ গণতন্ত্র হারা, ভোটের অধিকার হারা, কথা বলতে পারে না। একুশের চেতনা, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলনকে উদ্বুদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park