1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জানুয়ারি পর্যন্ত কত রাজস্ব আয় হয়েছে জানালেন অর্থমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৯ বার পঠিত

চলতি অর্থবছরে (২০২৩-২০২৪) জানুয়ারি মাস পর্যন্ত কত রাজস্ব আয় হয়েছে, তা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, জানুয়ারি মাস পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত জমা স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ ছিল ১ হাজার ৬২৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানান, রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে আয়কর আইন, ২০২৩ বাংলা সংস্করণ প্রণয়ন, ই-রিটার্নের মাধ্যমে আয়কর সহজীকরণ। এছাড়া, বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ই-রিটার্ন এর মাধ্যমে আয়কর প্রদান সহজীকরণ, অনলাইনে আয় কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালী ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ কার্যক্রম সহজীকরণ এবং ৪১টি সেবার ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park