নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১ বছর আজ। এতোদিনেও বিচার না হওয়ায় হতাশ ত্বকীর বাবা-মা।
প্রায় এক যুগ হয়ে এলেও আদালতে এ মামলার চার্জশিট এখনও দেয়া হয়নি। মামলার দীর্ঘসূত্রিতার জন্য সরকারের সদিচ্ছার অভাবের অভিযোগ ত্বকীর বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির। প্রভাবশালীরা এ হত্যায় জড়িত বলে বিচার হচ্ছে না- এমন অভিযোগ নাগরিক সমাজের।
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের কালিরবাজার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। ওই দিনই সদর মডেল থানায় জিডি করেন ত্বকীর বাবা। একদিন পর ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খালে ত্বকীর লাশ পাওয়া যায়।
এঘটনায় ত্বকীর বাবা থানায় হত্যা মামলা করলে ওই বছরের ১২ নভেম্বর মামলার আসামি সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তদন্তকারী সংস্থা মামলার চার্জশিট না দেয়ায় মামলার বিচার কাজ আটকে আছে।
Leave a Reply