1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাশিয়ার দুই শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পঠিত

ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে রাশিয়ার সশস্ত্র বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

মঙ্গলবার (৫ মার্চ) এই গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। খবর রয়টার্সের।

দুই রুশ কমান্ডার হলেন- দেশটির সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই কোবিলাশ (৫৮) এবং নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ (৬১)।

এর আগে গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভা–বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

আইসিসি জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর যে দুজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আছে। তাদের অধীনস্থ সামরিক বাহিনীর সদস্যরা ইউক্রেনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করেছিলেন।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ইউক্রেনের বেসামরিক অবকাঠোমা নিশানা করে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

আইসিসি বলেছে, বেসামরিক স্থাপনায় সরাসরি হামলা করার নির্দেশ দেওয়ার মাধ্যমে এই দুই ব্যক্তি যুদ্ধাপরাধ করেছেন। এ ছাড়াও তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে।

তবে আইসিসিকে এখনো স্বীকৃতি দেয়নি রাশিয়া। এর মানে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ফলে বিচারের মুখোমুখি করতে এসব ব্যক্তিকে কখনো প্রত্যর্পণ করার সম্ভাবনা খুব ক্ষীণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park