1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

হুথি বাহিনীর হামলায় প্রথমবার ৩জন নিহত, ক্ষেপেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯০ বার পঠিত

এডেন উপসাগরে হুথি বাহিনীর হামলায় এই প্রথম অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। এই ঘটনায় চরম ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। পরে হুথিদের জবাবদিহির মুখোমুখি করার সতর্কবার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ইয়েমেনের হুথি বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এডেন সাগর পাড়ি দেওয়া মার্কিন জাহাজ ট্রু কনফিডেন্স লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হুথির নৌ সেনারা ওই অভিযানে অংশ নেয়। ধর্মীয় ও মানবিক দিক বিবেচনায় ফিলিস্তিনে ইসরাইলের সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে এমন হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে হুথি বাহিনী।

পরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড থেকে হামলার তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, নিহত তিনজন বার্বাডোজের পতাকাবাহী কার্গো জাহাজের নাবিক। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বেপরোয়া হামলায় প্রাণহানি ও আন্তর্জাতিক নৌ পরিবহনে বাধাদানের জন্য হুথিদের জবাবদিহির আওতায় আনা হবে বলে মার্কিন জনগণকে আশ্বস্ত করেছেন তিনি।

এদিকে, লাইবেরিয়ার পতাকাবাহী কার্গো জাহাজেও হামলা চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে হুথিরা। ওই জাহাজের আগুন নেভাতে সহায়তা করেছে কাছাকাছি থাকা ভারতের নৌ সেনারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park