1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানের ‘ফার্স্ট লেডি’ রাষ্ট্রপতির স্ত্রী নয়, ভেঙেছে প্রথা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১০৬ বার পঠিত

চিরাচরিত প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে এনডিটিভি।

সাধারণত রাষ্ট্রপতির স্ত্রী পান ফার্স্ট লেডির মর্যাদা। আনুষ্ঠানিক ঘোষণা হলে ফার্স্ট লেডির সকল সুযোগ-সুবিধা এবং প্রটোকল পাবেন আসিফা ভুট্টো। স্ত্রীর বদলে কন্যাসন্তানকে ফার্স্ট লেডির মর্যাদা দেওয়ার ঘটনা এর আগে পাকিস্তানে ঘটেনি।

আসিফ আলী জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন ২০০৭ সালে। তারই সন্তান আসিফা ভুট্টো। তিনি আসিফ আলী জারদারির তৃতীয় সন্তান। ২০২০ সালে পাকিস্তানের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন তিনি।

শনিবার (৯ মার্চ) পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তিহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আচাকজাইকে হারিয়েছেন।

আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের শরিক দলগুলো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আসিফ আলী জারদারিকে সমর্থন দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park