1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

উদ্বেগে জাহাজে থাকা জিম্মি নাবিকদের স্বজনরা

  • আপডেট সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে ২৩ জন ক্রুসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। চট্টগ্রামের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিলো।

মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে পৌঁছালে জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, জাহাজের ২৩ নাবিক নিরাপদে আছেন। তবে উদ্বেগে দিন কাটছে জাহাজটিতে থাকা কর্মকর্তা ও নাবিকদের স্বজনদের।

জাহাজটির চিফ অফিসার মো. আতিক উল্লাহ খানের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে স্ত্রীর কাছে একটি অডিও বার্তায় আতিক উল্লাহ জানান, জলদস্যুরা তাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। টাকা না পেলে একজন একজন করে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে তাদের। এদিকে, এমভি আবদুল্লাহকে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাহাজটিতে থাকা আরেক বাংলাদেশি।

এর আগে, ২০১১ সালে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল ২৬ ক্রুসহ বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি। ৩ মাস পর মুক্ত হয়ে জাহাজটি সোমালিয়া থেকে ওমানের সালালা বন্দরে ফেরে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park