1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাহাজ ডাকাতি করা সোমালিয়ান জলদস্যুদের আটকালো ভারতীয় নৌবাহিনী

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিশ্ব গণমাধ্যমের নজর এখন সোমালিয়ান জলদস্যুদের দিকে। বাংলাদেশি জাহাজ জিম্মি করে সোমালিয়া উপকূলে নেয়ার পরও থেমে নেই জলদস্যুরা। নতুন করে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি কার্গো জাহাজ জিম্মি করে সোমালীয় জলদস্যুর। তবে এবার ডাকাতি করা ওই কার্গো জাহাজ আটকে দিয়েছে ভারতীয় নৌবাহিনী।

শুধু তাই নয়, তাদের আত্মসমপর্ণের জন্য আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আর ভারতীয় গণমাধ্যমও এ খবর গুরুত্বের সাথে প্রকাশ করছে।

শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, গত ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী রুয়েন কার্গো জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। গতকাল শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গুলি চালালে ভারতীয় নৌবাহিনী তাদের জাহাজটি আটকে দেয়। এ সময় জাহাজে থাকা বেসামরিক নাগরিকদের ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

এদিকে ছিনতাইকৃত ওই মাল্টিজ জাহাজ ব্যবহার করেই বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাই করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমভি আবদুল্লাহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশি ২৩ নাবিক এখনও সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park